সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মাসের ৭ জুলাই ক্লাস শুরু হবে।
রবিবার (২৯ জুন) বিকাল ৪টায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী।
তিনি বলেন, আজ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সকল বিভাগের ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD