সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
গত বছরের জুলাই ও আগস্ট মাসে স্থানীয় ও জাতীয় পত্রিকা কিংবা টেলিভিশনে প্রকাশিত বিশেষ প্রতিবেদন, ছবি ও ভিডিওর জন্য পুরস্কার দেবে গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা ‘মুক্ত সময় মাল্টিমিডিয়া’। এ পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘জুলাই রিপোর্টিং অ্যাওয়ার্ড’।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়বস্তু অবশ্যই সেই সময়কার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে হবে। প্রতিবেদনটি বিশেষ প্রতিবেদনের আকারে প্রকাশিত এবং সাংবাদিকের নামসহ হতে হবে।
অংশগ্রহণের জন্য সাংবাদিকদের নিজেদের প্রতিবেদনের কপি ও ওয়েব লিংক পাঠাতে হবে। মনোনীত প্রতিবেদনগুলো থেকে জুরিবোর্ডের মূল্যায়নে তিনজন বিজয়ীকে নির্বাচন করা হবে। পুরস্কারপ্রাপ্তদের প্রতিবেদনের পাশাপাশি ছবি প্রদর্শনীরও আয়োজন করা হবে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ১৫ আগস্ট ২০২৫-এর মধ্যে আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়: Emdad_dipu@yahoo.com।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD