সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫
সিলেট প্রতিনিধি:
সিলেটের নারী সাংবাদিকদের অগ্রণী সংগঠন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) নগরীর একটি অভিজাত মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “নারী সাংবাদিকরা আজ সাহস, সততা ও দক্ষতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের মতো সংগঠিত প্রয়াস গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সভাপতি নামজুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সাধারণ সম্পাদক সাকিব মিঠু এবং সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন লন্ডনবাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, সাংবাদিক এহিয়া চৌধুরী, সাংবাদিক শেখ নাসির, সাংবাদিক এস আলম আলঙ্গীরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সিলেটের নারী সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন—তারা আজ নেতৃত্ব, উদ্যোগ ও প্রগতির প্রতীক হয়ে উঠেছেন। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমে সমতার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকতার উৎকর্ষতা ও নারীর অধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD