সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর সারেং বাড়ির পাশে অবৈধ পন্থায় অন্য এলাকা থেকে বালু এনে স্তুপ করে রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ আগষ্ট) ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ।
জানা যায়, বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের নুতন সুনামপুর এলাকার একটি অসাধু চক্র অনুমোদন বিহীন বালু উত্তোলন করে আসছে উপজেলার বিভিন্ন জায়গায়। এই চক্রটি ইজারাদার মেসার্স খান ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম করে উপজেলার বিভিন্ন জায়গায় বালু এনে স্তুপ করে রাখছে। কিন্তু স্থানীয় প্রশাসনকে অবহিত করছে না। স্থানীয় প্রশাসনের অনুমতি না নেয়ায় শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। বালুকান্ডে জড়িত স্থানীয় মির্জা আব্দুল করিম ফিরু নামে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নদীপথে ড্রেজারের মাধ্যমে বালু/মাটি পরিবহন করে আনলোড করায় জরিমানা করা হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD