সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শ্রমিক নেতা শিহাব উদ্দিন (৪৫) হত্যাকান্ডে কয়েক দিন অতিবাহিত হলেও এজাহারনামীয় কোন আসামীকে এখনো গ্রেফতার কতে পারে নি কানাইঘাট থানা পুলিশ। গত কয়েক দিন আগে স্থানীয় খালপার গ্রামের উত্তর পাশে র স মিল মেইন রোডে বখাটে শিব্বির গং দের হামলায় নিহত হোন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ শিহাব উদ্দিন (৪৫)। এর পর থেকে এই হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অব্যাহত রেখেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখা। এরই দ্বারাবাহিকতায় আজ (০২/০৬/২৫ইং) তারিখে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে প্রতিবাদী জনতার বিশাল মিছিল পরবর্তি পথ সভা অনুষ্টিত হয়। উক্ত পথ সভায় বক্তারা বলেন, এ নৃশংস ঘটনার মূল আসামীদের এখন ও প্রশাসন গ্রেফতার পারে নি। আমরা প্রশাসন কে বলব অতি দ্রুত সময়ের ভিতরে হাফিজ শিহাব হত্যার আসামীদের গ্রেফতার করতে হবে নইলে আমরা আরোও কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো। উল্লেখ্য যে, হাফিজ শিহাব হত্যার পর তার স্ত্রী বাদী হয়ে কানাইঘাট থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। নাম উল্লেখ করা আসামিরা হলেন কানাইঘটি উপজেলার খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে: শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯) এবং মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)। কিন্ত এখন ও কোন আসামী পুলিশ গ্রেফতার করতে পারে নি।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD