শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র বিশেষ উদ্যোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণ ও ঝরেপড়ার হার রোধে সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ প্রচেষ্টায় যুগপযোগী পাঠদানে কোমলমতি শিক্ষার্থীদের দক্ষতা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি ইউএনও সুকান্ত সাহার প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এরই মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বেসিক নলেজ যাচাই করার লক্ষ্যে গত ৩ মাস ব্যাপী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মৌখিক পরীক্ষার উপর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পাঠদান কার্যক্রম শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ উপজেলা ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের আলাদা শ্রেণী কক্ষে গতকাল সোমবার (২ জুন) দুপুর ১২ ঘটিকা থেকে দুপুর ১টা ৩০ ঘটিকা পর্যন্ত ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের নিয়ে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ের লিখিত ৯০ নম্বর ও মৌখিক ১০ নম্বর সহ সর্ব মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসকল শিক্ষার্থীর মধ্যে ৪র্থ শ্রেণীতে ২০ জন ও ৫ম শ্রেণীতে ২০ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় স্থান দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে।

পাশপাশি ১০টি  প্রাথমিক বিদ্যালয়েকে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ঘোষণা করা হবে।

এছাড়াও উক্ত পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড়েরর ভিত্তিতে বিষয় ভিত্তিক শিক্ষক, ক্লাস্টারভিত্তিক বিদ্যালয় নির্বাচন করা হবে।

পরিক্ষা চলাকালে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল পরিদর্শন করেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুকান্ত সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, মোসাম্মৎ উম্মে কুলসুম, মোছাঃ রাবেয়া আক্তার, পান্না রাণী মৈত্র, বাবনিয়া সরকাযির প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ রুমি বেগম, জীবদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পনা রাণী ভট্টাচার্য্যসহ প্রমুখ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বলেন, জাতিকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত প্রয়োজন। কারণ শিক্ষার যে বুনিয়াদ সেটি শুরু হয় প্রাথমিক শিক্ষার স্তরে। যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষার চেতনা এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায়। তাহলেই সাধিত হবে প্রভূত উন্নয়ন। সুন্দর বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন অত্যন্ত জরুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ