সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫
নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মৃত ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪ নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনের শরীরে রোগটি শনাক্ত হয়। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। ২০২৪ সালে এই রোগে কেউ মারা যাননি। এরআগে, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন করোনায় মারা যান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD