সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫
মঙ্গলবার কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী। তিনি বলেন, “চিকিৎসা শিক্ষার মূল ভিত্তি হলো নিষ্ঠা, মানবতা ও নৈতিকতা। পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীর মধ্যে এই মূল্যবোধগুলো গড়ে তোলা অত্যন্ত জরুরি।” তিনি নতুনদের উদ্দেশে দেশের স্বাস্থ্যখাতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোকসানা আহমেদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের পেশাগত উৎকর্ষতা গড়ে তোলার পাশাপাশি আন্তরিকতা, সহানুভূতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ পর্ব ছিল ‘বৃক্ষরোপণ কর্মসূচি’। নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ, যা তারা কলেজ জীবনে পরিচর্যা করবেন। কলেজ অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, “এই বৃক্ষরোপণ কেবল একটি পরিবেশবান্ধব কার্যক্রম নয়, এটি তাদের দায়িত্ববোধ ও মানবিক চেতনার প্রতীক হয়ে থাকবে।” তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজন শেষে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এমন একটি মানবিক ও শিক্ষামূলক বরণ অনুষ্ঠানের জন্য। ওসমানী মেডিকেল কলেজের এই ব্যতিক্রমী আয়োজন যেন ভবিষ্যৎ চিকিৎসকদের মনে আজীবন অনুপ্রেরণার বাতি জ্বালিয়ে রাখে—এই প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD