সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫
সকাল থেকে সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হল প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানে ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহারের অধ্যক্ষ ও অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত সুপ্রিয়ানন্দ থের এবং মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শরনানন্দ ভিক্ষু।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি কামনায় মঙ্গল সূত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা ও ধর্মদেশনা। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চল-এর সভাপতি লিটন বড়ুয়া।
পরে মা দিবস উপলক্ষে প্রয়াত মেনকা চাকমা এবং অর্চ্চনা চৌধুরীকে ‘মাতৃ সম্মাননা’ প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। “যুদ্ধ নয়, বিশ্বশান্তি চাই – হিংসা নয়, অহিংসা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি দরগাহ গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পরিষদের উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি বড়ুয়া মান্না।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ভারপ্রাপ্ত সভাপতি,সিলেট মহানগর বিএনপির রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, সিলেট অনলাইন প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক অংশু মারমা , সচিব অধ্যাপক বরন চৌধুরী, উপদেষ্টা সাধন কুমার চাকমা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী ,সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া ,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া ,অর্থ সম্পাদক সেবু বড়ুয়া , ও প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বুদ্ধের বাণী ও অহিংসার দর্শন তুলে ধরার পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD