সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও সিলেট-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমেই যুবসমাজ মাদক ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকে। সূতরাং আমাদের উচিত খেলাধুলার প্রতি যুবসমাজকে উদ্বুদ্ধ করা। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বিত্তবানদের পৃষ্টপোষকতা করতে হবে। শনিবার (২১ জুন) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোমিনছড়া চা বাগান ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিটন কুমার মৃধার সভাপতিত্বে মেগা ফাইনাল পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান, মোমিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কয়ছর আহমদ, সমাজসেবী প্রকৌশলী আমিরুল ইসলাম কবির, সমাজসেবী মো. আহসান হাবিব। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষজন উপস্থিত ছিলেন। এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সফল ও সুন্দর এ আয়োজনে আগত সকল অতিথিবৃন্দ, খেলা পরিচালনা কমিটি, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও বাগান পঞ্চায়েত কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD