সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন, হাওরে আর হাউসবোট বা নৌযান নিয়ে ভ্রমণ করা যাবে না। বিষয়টি পরিষ্কার করে জেলা প্রশাসন জানিয়েছে, হাওরে পর্যটকদের ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, তবে কিছু নির্দিষ্ট এলাকায় হাউসবোট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) মোহাম্মদ রেজাউল করিম বলেন,
‘টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে পর্যটকদের জন্য কোনো বাধা নেই। তবে ওয়াচ টাওয়ার ও আশপাশের সংরক্ষিত এলাকাগুলোতে আপাতত হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা আছে।’
তিনি আরও বলেন, ‘জীববৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড কঠোরভাবে নজরদারির আওতায় থাকবে। সকলকে সচেতন ও দায়িত্বশীলভাবে হাওরের পরিবেশ রক্ষা করে ভ্রমণ উপভোগ করার আহ্বান জানানো হচ্ছে।’
গত কয়েক বছরে হাওরে হাউসবোটের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। করচগাছের সবুজ ছায়া ও স্বচ্ছ পানির মাঝখানে এই নৌযানগুলোর ভিড়ে হুমকির মুখে পড়ছে হাওরের স্বাভাবিক বাস্তুতন্ত্র। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD