সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ কেন্দ্রে চূড়ান্ত পরীক্ষার্থী ছিল ৬৯২ জন। উত্তীর্ণ হয়েছে ৪০৯ জন। পাসের হার ৫৯ দশমিক ১০ শতাংশ।
সারাদেশে বাউবির অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় মোট ১৪,৩৪৮ জন। উত্তীর্ণ হয়েছে ৮,৭১০ জন। জাতীয় পর্যায়ে গড় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ।
গ্রেডভিত্তিক ফলাফল (সারাদেশে):
A+ পেয়েছে: ৬ জন
A পেয়েছে: ১,১১২ জন
A− পেয়েছে: ৩,০৩৫ জন
B পেয়েছে: ২,৯৪৪ জন
C পেয়েছে: ১,৫৭৪ জন
D পেয়েছে: ৩৯ জন
পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মিসবাহ উদ্দিন বলেন—
“সারাদেশে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সিলেট কেন্দ্রে অংশগ্রহণ ও উত্তীর্ণের হার মোটামুটি সন্তোষজনক। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশা করছি।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD