সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ল্যাব এ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা এবং অনিক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্য টেম্পারিং ও আমদানিকারকের অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে সহযোগিতা করেন সিলেট আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD