বজ্রপাতে শহীদ সীমান্তপ্রহরী সিপাহী রিয়াদ

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

বজ্রপাতে শহীদ সীমান্তপ্রহরী সিপাহী রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগও থামাতে পারেনি তাঁর দায়িত্ববোধ। সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনের সময় বজ্রপাতে জীবন উৎসর্গ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সাহসী সদস্য, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপির সিপাহী রিয়াদ।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শিমুলতলী পোস্টে। গতরাতে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন সিপাহী রিয়াদ। সহকর্মীরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে তিনি পরপারে পাড়ি জমান।

সীমান্তের প্রতিকূল পরিবেশ, প্রতিদিনের অনিশ্চয়তা আর চরম ঝুঁকির মধ্যেও দেশের জন্য যাঁরা দাঁড়িয়ে থাকেন প্রহরীর মতো, তাঁদের একজন ছিলেন সিপাহী রিয়াদ। তাঁর পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মনিবেদন শুধু বিজিবি নয়, পুরো জাতির কাছেই গভীর শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। তিনি প্রাণ দিয়েছেন, কিন্তু রেখে গেছেন বীরত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বর্ডার গার্ড বাংলাদেশ গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই সাহসী সেনানিকে। বিজিবি পরিবার এই দুঃখের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে, সহানুভূতি ও সহমর্মিতার হাত বাড়িয়ে।

সিপাহী রিয়াদ, দেশের সীমান্ত তুমি পাহারা দিয়েছো শেষ নিঃশ্বাস পর্যন্ত—তোমার এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শান্তিতে ঘুমাও, বীর।

এ সংক্রান্ত আরও সংবাদ