সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
সিলেটের জালালাবাদ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের কুমারগাঁও এলাকায় লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার দুপুর দিন ২ টার বিদ্যুৎস্পৃষ্ট জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া জামিল আহমেদ জালালাবাদ থানার পূর্ব কালারুকা এলাকার গরিব উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান জানান, কুমারগাঁও বিদ্যুৎ অফিসের পাশে লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জামিল। দুপুরে হলের রুমে বিদ্যুৎস্পৃষ্টে আহত জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD