সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদল একটি প্রস্তুতি সভা আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ২টায় ভাতালিয়া এলাকায় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘সকল দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের জাগরণ সৃষ্টি করাই এই সেমিনার ও সমাবেশের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশব্যাপী গণজাগরণ গড়ে তুলছে। আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও যৌথ সমাবেশে সিলেট জেলা যুবদল সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে।’
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মো. সাজ উদ্দিন সাজু, এডভোকেট শাহজাহান সিদ্দীকী, আবুল হাসনাত, আবু হানিফ, রিয়াজ আহমদ, ছদরুল ইসলাম, সাজ্জাদ হোসেন দুদু, লায়েক আহমদ, ডি এইচ খান মিশু, আলাল আহমদ, জুবায়ের আহমদ, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, আজমল হোসেন তুহিন, মতিউর রহমান আফজল, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মো. সেলিম আহমদ সেলু, মো. লুৎফুর রহমান, আলফুজ্জামান বকুল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, মো. জুনেদ আহমদ, মো. আব্দুল খালিক, লুৎফুর রহমান ফুরুক, বাহার আহমদ রুহেল, মো. জহুরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন গেদু, সায়েদ আহমদ দিপক, মো. জামাল আহমদ, নাইয়ান আহমদ রিপন, আব্দুল্লাহ আল মামুন, আর এ বাবলু, মো. ইসলাম উদ্দিন, এডভোকেট মোবারক হোসেন, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, কোষাধ্যক্ষ লিটন আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিছবাহ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবর উদ্দিন বাবলা, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন বাদল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়েছ আহমদ বীর, মৎস ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. খায়রুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. কামরুল আমিন, কবির হোসেন রাজু, সেলিম আহমদ রনি, মো. মিজানুর রহমান রুমন, হোসেন আহমদ চৌধুরী রনি, আলিম উদ্দিন রানা, হাকিম রাব্বানী চৌধুরী, মো. এহছানুল করিম মিশু, শেখ মো. জাকির হোসেন, রিপন আহমদ রিপন, আব্দুল আলীম, সহ কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান শিপু, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. বদরুল আলম সিপন, প্রকৌশলী সাইব আহমদ, সহ ক্রীড়া সম্পাদক মো. রুমান মিয়া, সৈয়দ মজনু মিয়া, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকের মাহমুদ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাবুল, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুবায়েল আহমদ শিবলু, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসমত আলী লিমন, সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. কিনু মিয়া, মো. নুর আলম, সহ সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, গিয়াস উদ্দিন, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান, সহ তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন সজিব, সদস্য মো. মুরাদ হোসেন, জাহাঙ্গীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD