সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের মিরবক্সটুলায় দেশের ও বিদেশি বিনিয়োগে নির্মিত ‘হোটেল রয়েল মার্ক’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শুক্রবার (১৬ মে) দুপুর ১২টায়। আধুনিক সুবিধাসম্পন্ন থ্রি-স্টার মানের এই হোটেল নিয়ে আশাবাদী অতিথিরা, যার মধ্যে অন্যতম ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই হোটেল একটি আন্তর্জাতিক মানের সেবা প্রদান করবে এবং আন্তর্জাতিক পর্যায়ের অতিথিরা এখানে অবস্থান করবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর বক্তব্যে বলেন, “আমরা যখন ছোট ছিলাম, সিলেটে কেবল একটি হোটেল ছিল—হিলটাউন। এখন শহর অনেক পাল্টে গেছে, হোটেলের মানও অনেক উন্নত হয়েছে। রয়েল মার্ক একটি আধুনিক হোটেল, এতে রয়েছে ৫০টি গেস্ট রুম, দুটি বলরুম, ‘ক্রিমজ’ কফি লাউঞ্জ, ‘সুফরা’ রেস্টুরেন্ট এবং একটি রুফটপ রেস্টুরেন্ট।”
তিনি আরও বলেন, “এই হোটেল যারা তৈরি করেছেন, তারা সিলেটের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। এ হোটেল শুধু ব্যবসা নয়, সেবার একটি নতুন মানদণ্ড হবে।”
রাষ্ট্রদূত আনসারী সিলেটকে একটি “নান্দনিক শহর” হিসেবে উল্লেখ করে বলেন, “এখানকার মানুষদের মধ্যে এক ধরনের সামাজিক সম্প্রীতি রয়েছে যা দেশের অন্য অঞ্চলের তুলনায় ব্যতিক্রম।”
তিনি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সড়ক প্রশস্তকরণে অবদানের প্রশংসা করে বলেন, “মানুষ নিজের জমি ছেড়ে দিয়েছে—এটা অন্যত্র বিরল। এটা সিলেটের একটি সামাজিক ঐক্যবোধের নিদর্শন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সিটি করপোরেশন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে থ্রী স্টার মানের মর্যদায় ‘রয়েল মার্ক’ হোটেলটি ওপেনিং হতে যাচ্ছে। প্রোগ্রামের সময় যা যা বলেছেন, শেষদিন পর্যন্ত যেন সেটা বজায় থাকে। এই হোটেল আরও সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত রইল।’
হোটেলের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী জানান, অতিথিদের জন্য রয়েছে লাইভ রুফটপ কিচেন, যা যে কেউ পরিদর্শন করতে পারবেন। “আমরা ফুল হাইজিন মেইনটেইন করে খাবার সরবরাহ করব,” বলেন তিনি।
হোটেলের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, “আমরা শুধু একটি হোটেল তৈরি করিনি, বরং পর্যটকদের জন্য একটি সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করেছি। আশা করি এই উদ্যোগ সিলেটে আবাসন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।”
রয়েল মার্ক হোটেলের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, হোসেন সিলেট মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাওলানা খাইরুল, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও বারাকা গ্রুপের পরিচালক আফজাল রশিদ চৌধুরী, পরিচালক বারাকা গ্রুপ নাঈম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হুজাইফা তারিক। এরপর স্বাগত বক্তব্য দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সাবেক প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ, বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, নাসিম হোসেইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি, ব্যবসায়ী নেতা এহতেশামুল হক, আলীমুল এহসান, জিয়াউল হক, মুজিবুর রহমান মিন্টু, সায়েম আহমদ, সিলেট মেট্রেপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আহমদ প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন রোহেনা সুলতানা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD