সিলেটে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির শুভ সূচনা সোমবার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

সিলেটে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির শুভ সূচনা সোমবার

  1. নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ মে ২০২৫, সোমবার, বিকেল ৩টায়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহস্হ সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মজলুম ও আপসহীন রাজনীতির প্রতীক জননেতা সালাহউদ্দিন আহমদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ

এই কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, প্রথম যুগ্ম সম্পাদক এবং প্রথম সাংগঠনিক সম্পাদক (সুপার ফাইভ), পাশাপাশি জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তোলাই এ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মূল লক্ষ্য। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি আবারও জনগণের দল হিসেবে নিজেদের উপস্থিতি সুদৃঢ় করতে চায়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচি হয়ে উঠতে পারে সিলেট বিভাগে বিএনপির রাজনীতির নতুন গতি ও শক্তির প্রতীক।

এ সংক্রান্ত আরও সংবাদ