জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত : এম এ মালিক

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

জাতীয় নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত : এম এ মালিক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানিয়েছেন, ঈদুল আযহার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

রোববার দুপুরে সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এম এ মালিক বলেন,

“ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।”

তিনি আরও বলেন,

“আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাজার হাজার কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে—এর বিচার অবশ্যই হওয়া উচিত।”

এই মতবিনিময় সভায় এম এ মালিক আরও ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেই সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন।

 আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

“দেশে একটি শক্তিশালী ও স্বচ্ছ রাজনৈতিক পরিবর্তনের জন্য এটা সময়োচিত সিদ্ধান্ত।”

সাংবাদিকদের উদ্দেশে এম এ মালিক বলেন,

“সাংবাদিকরা সবসময় জাতির সংকটে সাহসী ভূমিকা রেখেছেন। বর্তমানেও তারা স্বাধীনভাবে কাজ করছেন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, আরটিভির ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইমজা নিউজ ডটকমের সম্পাদক বাপ্পা ঘোষ চৌধুরী, ইমজার সাবেক সভাপতি যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি চ্যানেল এস এর ব্যুরো প্রধান মইনউদ্দিন মঞ্জু, সাবেক সভাপতি ও এনটিভির ব্যুরো প্রধান সজল ছত্রী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির চিত্র সাংবাদিক আনিস রহমান, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির ব্যুরো প্রধান গোলজার আহমদ, চ্যানেল আইর ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকী, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, ইমজার সিনিয়র সদস্য এস আলম আলমগীর, এস সুটন সিংহ, ইকবাল মুন্সী,সময় টেলিভিশনের সিনিয়র চিত্র সাংবাদিক নৌশাদ আহমদ চৌধুরী, চ্যানেল ২৪ এর চিত্র সাংবাদিক দিপক বৈদ্য, শামীম হোসাইন সামি, ইমজার কোষাধক্ষ্য এবং মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাশ রাজন, বাংলা টিভির রিপোর্টার কাইয়ুম উল্লাস, মৃণাল কান্তি দাশ,ইমজার সহসাধারণ সম্পাদক রানা মনজুমদার বাপ্পী, চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, নিউজ ২৪ এর চিত্র সাংবাদিক সেলিম আহমদ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বনিক,এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ,ডিভিসি নিউজের রিপোর্টার নয়ন নিমু,, যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহিন আহমদ, একাত্তর টেলিভিশনের চিত্র সাংবাদিক তারেক আহমেদ সানি,ডিভিসি টেলিভিশনের চিত্র সাংবাদিক সাকিব আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ