সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনার অভিযোগে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের ছেলে ও এক কর্মচারিকে কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার (১৮মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD