সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর হামলার ঘটনায় মামরা দায়ের ও হামলাকারীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামীর নাম রাসেল আহমেদ (৩০)। তিনি কোতোয়ালী থানার নেহারীপাড়ার মৃত আব্দুর রকিবের ছেলে।
জানা গেছে, রোববার (১৮ মে) রাত পৌণে ৯টার দিকে সিলেটের আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের গাড়ির বাম্পারের সাথে রাসেলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
উত্তেজিত হয়ে রাসেল অধ্যাপককে মারধর ও লাঞ্চিত ও গাড়ি ভাঙচুর করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে।
তিনি অধ্যাপককে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করেন।
আহত অধ্যাপককে হাসপাতালে ভর্তি হন এবং তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় রাসেল আহমেদকে আটক করা হয়।
পরে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা (নং ৩৭, ১৯ মে) দায়ের করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD