সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫
নিউজ ডেস্ক : আজ সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তবে এ ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন মো. আব্দুল জব্বার মন্ডল। বুধবার (২১ মে) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে এক স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুকে আব্দুল জব্বার লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিও’র সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
এর আগে, মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।
ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD