সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ কর্মী মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) এর উপর হামলার ঘটনায় এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম তৌহিদুল ইসলাম তাজ। তিনি উপজেলার মছকাপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুজেল মিয়া।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হেতিমগঞ্জ বাজার তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, এঘটনার পর তার ভাই মুবাশ্বির হোসেন আব্বাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার ৩ নং আসামী তৌহিদুল ইসলাম তাজকে গ্রেফতার করে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD