নদী থেকে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

নদী থেকে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :  সিলেট সদর উপজেলার তিলকপুর শিবের খলা ও আমির উল্লাহ হজ এর সুরমা নদী থেকে অবৈধ বুলডোজার দিয়ে মাটি উওলন বন্ধ ও নদী ভাঙ্গন রক্ষার দাবিতে বৃহত্তর লামা কাজী এলাকাবাসীর উদ্যোগে বুধবার (২১ মে) খিত্তারগাঁও জামে মসজিদ সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোলাম মুস্তফা’র সভাপতিত্বে ও আবু সাইদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খিত্তারগাঁও জামে মসজিদের কোষাধক্ষ্য গোলাম ছরওয়ার, মোঃ নাজির উদ্দিন, কাওছার আহমদ, মোঃ আব্দুর রহিম, ময়না মিয়া, সাহাব উদ্দিন, সিরাজ মিয়া, সেলিম উদ্দিন, সেবুল আহমদ, আব্দুল হাই, ইসাদ আলী, নোমান আহমদ, আব্দুল হক, সুলতান খান, আব্দুল আলী খুদ্দুছ আলী, জুবায়ের আহমদ, লোকমান আহমদ মনছুর, এখলাছুর রহমান, মোহাম্মদ আলী, রফিক মিয়া, রহমত আলী সালামত, মুক্তাদির আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ