সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর উৎলারপার এলাকায় র্যাব-৯ এর একটি মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয় র্যাব-৯, সিপিএসসি, সিলেট-এর একটি আভিযানিক দল।
র্যাব-৯ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহিন আহমদ (২৫), সে জৈন্তাপুর থানার হরিপুর উৎলারপার এলাকার মোঃ শাহজাহান এর ছেলে।
উদ্ধারকৃত ৯৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD