সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে শাহপরান থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাতে টিলাগড় এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। তল্লাশিতে প্রাইভেটকার থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়ির আরোহী মুহিদুর রহমান মামুন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মামুনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার রশিদপুর পাটুয়ারী বাড়িতে হলেও তিনি বর্তমানে সিলেট শহরের আল মদিনা আবাসিক এলাকায় বসবাস করতেন।
এসএমপির মিডিয়াসেল জানায়, শাহপরান থানার এসআই মেহেদী আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল সড়কের টিলাগড় পয়েন্টে “ফুডস অ্যান্ড বেকারি” দোকানের সামনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহজনক আচরণের কারণে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। প্রাইভেটকার থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়ির আরোহী মুহিদুর রহমান মামুন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় শাহপরান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD