সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজার সংলগ্ন হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ পুননির্মাণ কাজে নগদ ৫লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ’র আজীবন দাতা সদস্য, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুক। তিনি আজ শুক্রবার (২৩ মে) বিকালে মসজিদের পুননির্মাণ কাজ পরিদর্শনে এসে এ ঘোষণা প্রদান করেন। এ সময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, প্রকৌশলী আল মামুন আকন্দ, খুলনার দারুল আজিজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD