সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক স্থানীয় নেতাকে সন্ত্রাসীরা হত্যা করেছে। নিহত শিহাব উদ্দিন (৩৮) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিহাব উদ্দিনের ওপর ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে, কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমদ দাবি করেছেন, ‘নিহতের ওপর হামলাকারীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী।’তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD