সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফর উদ্দিন গণপিটুনির শিকার হয়েছেন।
রোববার বাদ জোহর স্থানীয় চটিগ্রাম জামে মসজিদের কাছে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। এলাকার লোকজন তাকে গণপিটুনি দিয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদের বাড়িতে নিয়ে আটকে রাখে বলে জানা যায়।
পরে পুলিশ এসে জিম্মি দশা থেকে আফসর উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল জানান, নিরাপত্তার স্বার্থে আফসর উদ্দিন চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগুলো খতিয়ে দেখা হচ্ছে।
কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মামুন রশীদ জানান, এলাকাবাসী আফসর চেয়ারম্যানকে আমার বাড়িতে নিয়ে এনে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের উপর সরকারের নিষেধাজ্ঞা দেয়ার একদিন পর এই ঘটনা ঘটল।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD