সিলেট বিভাগসহ ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫

সিলেট বিভাগসহ ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগসহ দেশের আট বিভাগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সকল এলাকায় বজ্রপাতের সতর্কতাও জারি করেছে সংস্থাটি।

রোববার (১১ মে) এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বার্তায় বলা হয়, রোববার বিকেল ৩টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী,পাবনা ও সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ