সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান আর নেই
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সিলেট হাউজিং এস্টেটের বাসিন্দা, প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ, সমাজসেবক ও বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশিষ্ট চিকিৎসক ডা. আজিজুর রহমান আজ ১২ মে ২০২৫ ইংরেজি, সোমবার বিকাল ৩টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম ডা. আজিজুর রহমান মৌলভীবাজার সমিতি সিলেট-এর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেট ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেট-এর অন্যতম পরিচালক ছিলেন।
এছাড়াও তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, সিলেট ডায়াবেটিক সমিতি, আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট, লায়ন্স শিশু হাসপাতাল সিলেট, লায়ন্স চক্ষু হাসপাতাল সিলেটসহ অসংখ্য সমাজসেবামূলক ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। সমাজকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজার নামাজ আজ ১২ মে সোমবার বাদ এশা, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD