সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাঁচপিরের বাজার এলাকায় গত ২০ এপ্রিল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ফেরিওয়ালা নিপেশ তালুকদার। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ১২ মে (সোমবার) বাওন’পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রতিবাদ সভা ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রতিবাদ সভাটি আয়োজন করেন বাওন’পুর এলাকাবাসী এবং প্রবাসীদের সহায়তায়। সভায় সভাপতিত্ব করেন এলাকার সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক গোলাম আকবর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সভাপতি মোঃ ময়নুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “নিপেশ তালুকদারের খুনিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিপেশ তালুকদারের সঙ্গে আমাদের এলাকার মানুষের ভালো সম্পর্ক ছিল, তাঁর মৃত্যুর ঘটনায় আমরা সবাই মর্মাহত।”
অনুষ্ঠানে নিহত নিপেশ তালুকদারের পরিবারকে বাওন’পুর প্রবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।
আরো বক্তব্য রাখেন স্কুল শিক্ষক ইমরান আহমদ, এলাকার প্রবীণ মুরব্বি শফিকুল ইসলাম, ওয়ার্ড মেম্বার ফজলুল হক ফজলু। উপস্থিত ছিলেন মাসুক মিয়া, আব্দুল বাছিত, আমরুশ আলী, ফরিদ উদ্দিন, আব্দুল মছব্বির, ফেরদৌস মিয়া, আব্দুস শহিদ, মবুল মিয়া, মখলিছ মিয়া, মাওলানা হেলাল আহমদ, আজাদ মিয়া, সুমন মিয়া, তৈমুছ আলী, রুহান মিয়া, সুমন আহমদ, সুজন মিয়াসহ অনেকে।
নিপেশ তালুকদারের স্ত্রী লক্ষ্মী বলেন, “আমার স্বামীকে হারিয়ে আমি একেবারে অসহায় হয়ে পড়েছি। আজকের এই সভা ও নগদ অর্থ সহায়তার জন্য আমি বাওন’পুরের প্রবাসী ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আজীবন তাদের এই সহযোগিতা স্মরণ রাখবো। আমি আশা করি, তারা ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এবং আমার স্বামীর সঠিক বিচার নিশ্চিত করতে সাহায্য করবেন।”
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD