সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
সোমবার (১২ মে) দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধিনায়ক জাকারিয়া সীমান্ত এলাকায় পুশইন বা অনুপ্রবেশ, চোরাচালানসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমেদ আফরোজ, আরটিভির জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, যুগান্তরের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সমকালের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামিম আক্তার হোসেন ও কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, প্রথম আলোর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD