সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১২ মে) রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৮ রিল ফয়েল পেপার এবং নগদ ৯,২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৪০) এবং সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)।
তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযানের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD