সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
মোঃ তাজিদুল ইসলাম, ছাতক থেকে:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামে বিদ্যুৎ লাইন সরানো নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা সোনাফর আলী ওরফে সোনাই (৭০) নিহত হয়েছেন। সোমবার (গত ১২ মে) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোনাফর আলী ওই গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইন সরানো নিয়ে গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজ উদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম, রেদওয়ানসহ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবে গ্রামে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে উত্তেজনার একপর্যায়ে তাজ উদ্দিন গংদের অশালীন আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তখন মুরব্বিরা বৈঠক ভেঙে চলে গেলে, বসে থাকা সোনাফর আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বিকেলে গ্রামে নিয়ে আসা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন,
“এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD