সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিপন বিশ্বাস (২৫) উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (১৩ মে) সকাল এ ঘটনা ঘটে।পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি অটোরিকশাটি চার্জ থেকে খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে শিপন বিশ্বাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশাহারা তার পরিবার। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে যথাযথ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD