জাতীয় সংগীত অ ব মা ন না: সিলেটে জাসাসের প্রতিবাদ

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

জাতীয় সংগীত অ ব মা ন না: সিলেটে জাসাসের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংগীতের অবমাননার প্রতিবাদে সিলেটে সমস্বরে জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি পালন করেছে জাসাস।

আজ সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে এ প্রতিবাদী কর্মসুচি পালন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে জাসাস জাতীয় গৌরব রক্ষায় সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরণের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ