সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
জহিরুল ইসলাম সরকার, জুড়ী থেকে:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জরুরি জীবিকায়ন সহায়তা কার্যক্রম-এর আওতায় “কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্প”-এর উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) উপজেলার পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি.এন.আর.এস)। বাস্তবায়নে ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ.এফ.পি) এবং অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এই প্রকল্পের আওতায় জুড়ী উপজেলার ১ হাজার ২৭ জন বন্যা-আক্রান্ত পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।
সভায় জলবায়ু সহিষ্ণু চাষাবাদ, গবাদি পশু পালনসহ বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়াও প্রকল্পে সফলভাবে অংশগ্রহণকারী ১২ জন উপকারভোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আল শাহরিয়ার, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান , সিএনআরএস এর ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএস এর ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মোঃ ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস,
উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন লিপি রানী বিশ্বাস ও হাজেরা বেগম।
উল্লেখ্য, এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তোলার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD