সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের সদরপুরে হাওরে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। সম্প্রতি দক্ষিণ সুনামগঞ্জ থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন উপজেলার ডুংরিয়া গ্রামের বর্গাচাষি দিলবার হোসেন।
ভুক্তভোগী কৃষক জানান, সদরপুর গ্রামের মৃত আব্দুননূর এর খরিদা ও রেকর্ডীয় সূত্রে মালিকানা জমি দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন তিনি। উক্ত ভূমি নিয়ে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানের সাথে জমির মালিক পক্ষের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৬ মে বিকেলে হারভেস্টার মেশিনের সাহায্যে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যান আব্দুল হান্নানের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে মারধোর ও প্রাণনাশের হুমকি দেন হান্নানের লোকেরা। এসময় প্রায় ৯০ হাজার টাকার ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক। এই ঘটনায় কৃষক দিলবার সদরপুর গ্রামের আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ন্যায় বিচার চেয়ে কৃষক দিলবার বলেন, আমি দীর্ঘদিন ধরে এই জমি দেখবালের পাশাপাশি বর্গা নিয়ে চাষাবাদ করছি। জমি মূল মালিক দেশের বাহিরে থাকেন। জমির মালিক পক্ষের সাথে আব্দুল হান্নানের মধ্যে বিরোধ থাকলেও আদালতের রায় তাঁর বিপক্ষে। অথচ সে কিছু ভাড়াটিয়া লোক এনে জোরপূর্বক আমার জমির ধান কেটে নিয়ে গেছে। আমি বাঁধা দিলে আমাকে প্রাণনাশের হুমি দেয়। আমি আইনের কাছে ন্যায় বিচার চাই।
ধান কেটে নেয়ার ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি অস্কীকার করেন।
তবে অপর অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, আমি ধান কেটে নিয়েছি কি না সেটি থানায় গিয়ে বলবো৷ আপনাকে কেনো বলবো। এমনটা বলে ফোন কেটে দেন। এরপর আবারও ফোন দিলে তিনি রেগে গিয়ে বলেন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে৷
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ধান কেটের নেয়ার একটি অভিযোগ পেয়েছি৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD