সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রিভো’। মঙ্গলবার (১৩ মে) বিকেলে সোবহানীঘাটস্থ খান মটরসের শোরুমে অনুষ্ঠিত হয় এই স্মার্ট স্কুটার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই যানবাহনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এ দিক দিয়ে রিভো স্কুটার হতে পারে এক বিপ্লব। মাত্র ১০ টাকা খরচে ১০০ কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব—এই প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে রিভো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান মটরসের প্রোপ্রাইটর মোশারফ খান কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভো-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন.নি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, এডভোকেট অরূপশ্যাম বাপ্পি, সিলেট বাইকিং কমিউনিটির এডমিন শহীদ জামান, সাকেল খান, ফাহিম খান, আব্দুল্লাহ ইলাফ, আশিকুর রহমান জুয়েল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।
উদ্বোধনী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রিভো স্কুটার শোরুমে আনার ঘোষণা দেন মোশারফ খান কালাম ও অতিথিবৃন্দ।
মোশারফ খান কালাম বলেন,
“রিভো স্কুটার শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এটি টেকসই, উন্নত প্রযুক্তিনির্ভর এবং গ্রাহকের জন্য অত্যন্ত সাশ্রয়ী। বাংলাদেশের পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনতেই রিভো-কে আমরা সিলেটে নিয়ে এসেছি। স্মার্ট সিলেটবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।”
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD