সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির হয়ে নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এম এ মালিক। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরা দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সফরসঙ্গি হয়ে দেশে আসেন তিনি। সোমবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
ওসমানী বিমানবন্দরে বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এম এ মালিককে স্বাগত জানানো হয়।
এসময় তিনি বলেন, বিএনপি দীর্ঘ দিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জনগণের সেবা করতে সিলেট-৩ আসনের উন্নয়ন, প্রবাসীদের মর্যাদা, কৃষি ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করতে চাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি জানান, দ্রুতই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ফিরবেন এবং দলের লীডারশীপ শুধু নয় জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবেন।
বিমানবন্দের সাংবাদিকদের সাথে আালাপকালে তিনি বলেন, ডা.জোবাইদা রহমানের উপর মিথ্যা মামলা ও তার পরিবারের উপর মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপি নেতা মো. সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, তারেক জিয়া ঐক্য পরিষদ সিলেট জেলা আহ্বায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, ব্যবসায়ী মো. আখতার হোসেন সুমন, সিসিকের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সবুজ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ইতালী বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান খোকন, ইতালী বিএনপি নেতা রিপন সরকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও জাসাস যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক তোফায়েল বাছিত তপু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মিশিগান আমেরিকা বিএনপির সাংগঠনিকত সম্পাদক মো. তুহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শেরুল, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য জুমেল ইসলাম, দক্ষিণ সুরমা মোগলাবাজার উপজেলা শ্রমিক সভাপতি মো. কাওসার আহমদ প্রমুখ।
বিমানবন্দরে সংবর্ধনা শেষে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করেন এম এ মালিক।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD