সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের চরারবাজার সিএনজি স্ট্যান্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বক্তারা এসব অপপ্রচারকে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে প্রকৃত নেতাদের সম্মানহানি করা হচ্ছে। সেচ্ছাসেবক দলের নেতা মহিবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সম্পাদক শাহ জাহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক উসমান গনি, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউনিয়ন যুবদল নেতা রফিক আহমদ, আলাউদ্দিন, মোবারক হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুলতান, শ্রমিক দলের সদস্য আলাউদ্দিন মুরব্বি, বেলাল মিয়া, মকরম আলী প্রমুখ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD