সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
জহিরুল ইসলাম সরকার, জুড়ী : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাছুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, হাজী হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ইসহাক আলী মাস্টার, আপ্তাব আলী ও ফাতির আলী, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম জুবেল মাস্টার ও সিরাজুল ইসলাম তোলা, সাংগঠনিক সম্পাদক পদে সেবুল মিয়া, গিয়াস উদ্দিন ও বিল্লাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি ইসহাক আলী মাস্টার ২৫২ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম জুবেল মাস্টার ২৬৭ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD