সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
মো. মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান।
সভায় কাউন্সিল সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি প্রেসক্লাবের সদস্যদের ঐক্য, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধুই খবর পরিবেশন নয়—এটি সমাজের দর্পণ। তাই লেখনীতে থাকতে হবে সততা, পেশাগত দায়বদ্ধতা ও তথ্যনিষ্ঠতা।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. আলা উদ্দিন, মো. আব্দুল মুতালিব ভূঁইয়া, হারুনুর রশিদ, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর, মামুন মুনশি, সুমন আহমেদ, সুহেল মিয়া, আবু তহের, মিছবাহ ফারুক আহমেদ প্রমুখ।
সভার সারাংশে বক্তারা সবাইকে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD