সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুশইন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, নারী ৬ জন ও শিশু চারজন।
তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া।
এর আগে বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। এছাড়া আরও ৫৮ জনকে পুশইন করা হয়েছিল।
গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। এরমধ্যে পাল্লাতল ও লাতু সীমান্তে ৮৮ জনকে আটক করেছিল বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের প্রায় সবার বাড়ি কুড়িগ্রাম ও যশোরে।
৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD