সিলেটে পুলিশ কমিশনারের বার্ষিক পরিদর্শন : কার্যক্রমে সন্তোষ, দিলেন দায়িত্বশীলতার বার্তা

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

সিলেটে পুলিশ কমিশনারের বার্ষিক পরিদর্শন : কার্যক্রমে সন্তোষ, দিলেন দায়িত্বশীলতার বার্তা

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা। বৃহস্পতিবার দুপুর ২টায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের বার্ষিক পরিদর্শনকালে তিনি বলেন, “পুলিশের প্রতি মানুষের আস্থা অর্জন করতে হলে নৈতিকতা ও পেশাদারিত্বের বিকল্প নেই।”

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপ-পুলিশ কমিশনার  মোঃ সজীব খান।
পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর)  দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস দল পরিদর্শন সালাম প্রদান করে।

তিনি কার্যালয়ের অফিস কক্ষ, নথিপত্র, প্রশাসনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং নানা দিক পর্যালোচনা করেন। কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কমিশনার বলেন,

“পুলিশ জনগণের বন্ধু—এ বিশ্বাস প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি স্তরের পুলিশ সদস্যকে নিজ দায়িত্বের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। যারা ভালো কাজ করছে, তারা অবশ্যই স্বীকৃতি পাবেন।”

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন,

“আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় উত্তর জোনের কাজ ইতিবাচক। এ ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম ও অতিরিক্ত দায়িত্বে কোতোয়ালী মডেল থানা)  মুহিদুর রহমান খান, সহকারী পুলিশ কমিশনার  মোঃ মুহিবুর রহমান (স্টাফ অফিসার টু কমিশনার), কোতোয়ালী, এয়ারপোর্ট ও জালালাবাদ থানার অফিসার ইনচার্জগণসহ দপ্তরের অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।



 

এ সংক্রান্ত আরও সংবাদ