সুরমায় বিশাল বাঘাইড়!

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

সুরমায় বিশাল বাঘাইড়!

সুনিজস্ব প্রতিবেদক : নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার সদরসংলগ্ন সাইডিং ঘাট এলাকায় মাছটি জেলে কেরাম উদ্দিনের জালে উঠে আসে। তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।

কেরাম উদ্দিন মাছটি স্থানীয় বাজারে নিয়ে গেলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন। অনেক দেখা যায় কেউ ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন।

মাছটি উপজেলার সদর বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী সালিম উদ্দীন, ফাতিরনুর, মনির আহমেদ। এত বড় বাঘাইড় মাছ দেখতে পথচারীসহ উৎসুক জনতা ভিড় জমায়। কেরাম উদ্দিন মাছটির দাম চেয়েছিলেন ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত দরদাম করে বাজারের ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর এবং মনির আহমেদ ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা জানান, মাছটি কেটে বিক্রি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ