ঢাকায় তারুণ্যের সম্মেলন সফলে সিলেটে প্রস্তুতি

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

ঢাকায় তারুণ্যের সম্মেলন সফলে সিলেটে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে সিলেট বিভাগের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় ঢাকায় আগামী ২৭ ও ২৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠেয় যৌথ কর্মসূচিকে সামনে রেখে। এই কর্মসূচির আয়োজনে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগ মিলিয়ে এটি হবে একটি বৃহৎ পরিসরের তরুণ রাজনীতিকদের সম্মেলন ও অধিকার আদায়ের প্ল্যাটফর্ম।

আলোচনা সভায় মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন,

“দেশের তরুণ প্রজন্ম আজ রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে আছে। এই সেমিনার ও সমাবেশের মাধ্যমে আমরা তাদের অধিকার ও অবস্থানকে সুদৃঢ় করার জন্য একটি জাতীয় কাঠামো গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন,

“বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রের সকল দ্বার রুদ্ধ করে দিয়েছে। তরুণদের কণ্ঠরোধ করতে চায়। আমরা সেই অন্যায়ের প্রতিবাদেই মাঠে নামছি।”

সিলেট বিভাগের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এই কর্মসূচিকে সফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আশ্বাস দেন এবং সর্বাত্মক অংশগ্রহণের অঙ্গীকার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ