সিলেট ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের রাজনীতিতে যেন ফের টানটান উত্তেজনা! জলাবদ্ধ নগরীর সংকটময় বাস্তবতায় এবার নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে সরাসরি লাইভে এসে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাসদের মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ।
মাত্র ৪ মিনিটের এই ভিডিওর ২ মিনিট ১০ সেকেন্ডেই শহরের জলাবদ্ধতা নিয়ে বিস্ফোরণ ঘটান তিনি। বলেন,
“শহর এখন পানি নিচে থাকে, আর এখন বলছো নদী শাসন করতে হবে। ধান্দাবাজি ছাড়ো!”
তিনি যুক্ত করেন,
“আমি তোমার বন্ধু, কিন্তু তুমি মানুষের বন্ধু না, তুমি ভেল্কিবাজ মানুষ, এক নম্বর ভেল্কিবাজ।”
অ্যাডভোকেট জাকিরের ভাষায়, শহরের কসমেটিক উন্নয়ন—ড্রেন উঁচু, রাস্তা সংকীর্ণ করে—নগরবাসীর জীবনে নেমে এসেছে দুর্ভোগ। রাস্তা প্রশস্ত করতে জায়গা ছেড়ে দিয়ে মানুষ পেয়েছে কী?
এই ক্ষোভের পেছনে আছে বাস্তব এক চিত্র। সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল-নালা সংস্কারসহ খরচ হয়েছে দুই হাজার কোটিরও বেশি টাকা। কিন্তু অল্প বৃষ্টিতেই শহর যেন হয়ে ওঠে পানির রাজ্য।
আরিফুল হক চৌধুরী তাঁর মেয়াদকালে নানা প্রকল্প হাতে নিলেও, আজ নগরবাসীর মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন: “এই উন্নয়ন কার জন্য?”
নগর রাজনীতিতে এমন খোলামেলা ‘বন্ধুত্বপূর্ণ ধমক’ কতদূর প্রতিধ্বনি তুলবে, সেটাই এখন দেখার বিষয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD