সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও চীনের চা শিল্পের মধ্যে সহযোগিতা জোরদারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘চা প্রদর্শনী ২০২৫’।
আগামী ২০ মে, মঙ্গলবার, দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের ২০টিরও বেশি চা বাগান ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান। পাশাপাশি থাকবে চীনের ৭ সদস্যের প্রতিনিধি দল।
প্রদর্শনী আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের চাইনিজ কর্নার (পলিটিক্যাল স্টাডিজ বিভাগ), ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।
উদ্বোধন করবেন: শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী
গেস্ট অব অনার: চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং ও চা শিল্প উদ্যোক্তা ড. সৈয়দ রাগীব আলী
বিশেষ অতিথি: শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের জনাব তাহসীন আহমেদ চৌধুরী, এবং সিলেট চেম্বারের প্রেসিডেন্ট জনাব মাওলানা খায়রুল হোসেন
✅ চা গবেষণা ও ব্যবসার আলোচনা
✅ বুথ প্রদর্শনী (২০টি প্রতিষ্ঠান)
✅ চা শিল্প বিষয়ক বিশেষ বই প্রকাশ
✅ চীনা চা তৈরির লাইভ ডেমো
✅ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা
✅ চীনা ভাষা, ক্যালিওগ্রাফি ও চিত্রাংকন প্রদর্শনী
অধ্যাপক ড. ইফতেখার আহমেদ (শাবিপ্রবি)
সালাউদ্দিন বাবলু (এসএ টিভি)
ড. ইয়াং হুই (ঢাকা বিশ্ববিদ্যালয়, কনফ্যুসিয়াস ইনস্টিটিউট)
প্রদর্শনীর বুথগুলো সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
চা শিল্পের ঐতিহ্য ও আধুনিকতাকে একত্রে তুলে ধরতে এই প্রদর্শনী হবে একটি বৈশ্বিক মানের প্ল্যাটফর্ম। আয়োজকরা বলছেন, এটি শুধু প্রদর্শনী নয়, বরং চা ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের একটি সম্ভাবনার দুয়ার।
📌 উল্লেখযোগ্য প্রতিষ্ঠান:
এসএস ব্ল্যাক টি, মালনীছড়া, ফিয়াজি টি, গার্ডেন ফ্রেশ, মাগলা টি, দ্য কনসলিডেটেড টি, লুস্সো বেল্লা, পদ্মা টি, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজস্ব বুথসহ মোট ২০টি প্রতিষ্ঠান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD